নিউইয়র্ক ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন আগ্রাসনের অপেক্ষা না করে আগেই হামলা চালাবে ইরান 

  • আপডেটের সময় : ১২:৩৬:০৫ অপরাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরান যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা না করেই পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি অভিযোগ করেছেন, ওয়াশিংটন সম্ভবত আরেকটি সামরিক অভিযানের জন্য সময় ক্ষেপণ করতে কূটনীতিকে ব্যবহার করছে। সোমবার (১৬ নভেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ফার্স সংবাদ সংস্থায় প্রচারিত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে গারিবাবাদি জানান, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তেহরান তিনটি সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে—কূটনীতি, অর্থনৈতিক অবরোধ এবং সামরিক আগ্রাসন। 

তিনি বলেন, ‘ইরান কিউবা নয় যে আপনারা অবরোধ আরোপ করবেন, আবার ভেনেজুয়েলাও নয় যে আপনারা আত্মসমর্পণ করতে বাধ্য করবেন।’ তিনি আরও যোগ করেন যে মার্কিন বাহিনী এখন পর্যন্ত আকাশ বা স্থল অবরোধের মাধ্যমে কোনো সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘নতুন পাল্লার’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

গারিবাবাদি ইঙ্গিত দেন, ওয়াশিংটন আরেকটি হামলার ক্ষেত্র প্রস্তুত করতে কূটনৈতিক তৎপরতাকে কাজে লাগাতে পারে। বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করার বিষয়টি প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত বিশ্বাস হলো, আইনি দৃষ্টিকোণ থেকে আমরা এখনো যুদ্ধাবস্থায় আছি এবং যুদ্ধ-নয়-শান্তিও-নয় এমন পরিস্থিতিতে নেই।’

তেহরানের শর্ত পূরণ না হওয়া এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত আইআরজিসি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেবে না বলে জানান গারিবাবাদি। সংঘাতের সময় ক্ষতিগ্রস্ত স্থাপনাসহ ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরুদ্ধারের জন্য জাতিসংঘের এই পরমাণু তদারকি সংস্থার আহ্বানের পর তিনি এই মন্তব্য করেন। 

গারিবাবাদি বলেন, ‘ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শনের জন্য সংস্থাটির অনুরোধ সম্ভবত আমেরিকান অস্ত্রের কার্যকারিতা মূল্যায়নের একটি প্রচেষ্টা।’ আইএইএ-তে ইরানের সাবেক এই রাষ্ট্রদূত বলেন, ‘প্রথম এবং প্রধানত, যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে হবে যে ইরানের সব শর্ত মানা হবে।’

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া পৃথক এক টেলিভিশন সাক্ষাৎকারে গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র বারবার কূটনৈতিক আলোচনায় তেহরানের আস্থা ক্ষুণ্ন করেছে। তিনি বলেন, ‘গত দেড় বছরে যুক্তরাষ্ট্র অন্তত তিনবার তার অসৎ উদ্দেশ্য দেখিয়েছে। এটি প্রমাণ করে, কূটনীতির টেবিলে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না।’ উদাহরণ হিসেবে তিনি আলোচনা চলাকালীন সংঘটিত ১২ দিনের যুদ্ধ ও ৪০ দিনের যুদ্ধ এবং দুই সপ্তাহেরও কম সময় টিকে থাকা ১৪ দফা সমঝোতা স্মারকের কথা উল্লেখ করেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে

‘নেতানিয়াহুর কথা রাখার কোনও ইচ্ছাই ছিল না’, স্মৃতিকথায় জো বাইডেন

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মার্কিন আগ্রাসনের অপেক্ষা না করে আগেই হামলা চালাবে ইরান 

আপডেটের সময় : ১২:৩৬:০৫ অপরাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬