নিউইয়র্ক ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার মালিককে খুঁজে ফেরত দিলেন চানাচুর বিক্রেতা

  • আপডেটের সময় : ১২:৪২:০৭ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ পৌর শহরে কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন আমির উদ্দিন (৩৫) নামে এক চানাচুর বিক্রেতা। 

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের আলফাত স্কয়ার এলাকায় একটি ব্যাগ কুড়িয়ে পান তিনি। পরে মালিকের সন্ধান পেয়ে প্রায় চার ঘণ্টা পর পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি ফিরিয়ে দেন। তার সততায় মুগ্ধ হয়ে পুরস্কার হিসেবে তাকে পাঁচ হাজার টাকা দেন স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার।

সজল তালুকদার জানান, তিনি শহরের আবুল হোসেন রোডে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। রোববার বিকেলে তার স্ত্রী স্বর্ণের এক জোড়া চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি স্বর্ণালংকারের দোকানে যান। সঙ্গে ছিলেন সজল ও তাদের দুই শিশুসন্তান। কাজ শেষে তারা আলফাত স্কয়ার হয়ে রিকশায় বাসায় ফিরছিলেন। বাসার সামনে নেমে তারা দেখতে পান, তার স্ত্রীর হাতব্যাগটি নেই। কোথায় বা কীভাবে ব্যাগটি হারিয়েছে, তা বুঝতে পারছিলেন না তারা।

এরপর সজল দুই বন্ধুকে নিয়ে প্রথমে থানায় গিয়ে বিষয়টি জানান। পরে ব্যাগটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ করেন। একপর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান। এদিকে তার বন্ধুরা অন্য একটি রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে সজলের স্ত্রীর স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছিল। তাদের রিকশাচালক আবু সাইদ কথাটি শুনে জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়ে সেটির মালিককে খুঁজছেন। পরে সজলকে খবর দিয়ে বন্ধুরা আমির উদ্দিনের কাছে যান।

ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ কাছেই ছিলেন বলে জানান আমির উদ্দিন। তিনি বলেন, ‘সোনা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। পরে ছেলেকে দিয়ে ঘরেও পাঠাইছি সাবধানে রাখবার লাগি। আমার দোকানেও রাখা নিরাপদ না, তিনবার দোকান চুরি অইছে।’

আমির উদ্দিন শহরের পশ্চিমবাজার এলাকার বাসিন্দা। তার দাবি, সেখানে একটি ভাঙাচোরা ভাড়া ঘরে সপরিবারে থাকেন। নিজের কোনো ঘরবাড়ি নেই তার। স্বর্ণালংকারগুলো রেখে দিতে পারতেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’

আমির উদ্দিনের সততার প্রশংসা করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি বলেন, ‘থানায় জানানোর পর আমরা সজল তালুকদারের সঙ্গে লোক দিয়ে ব্যাগটির খোঁজ করি। পরে তাঁরা আমির উদ্দিনসহ থানায় আসেন। আমির উদ্দিনকে ভালো লোক মনে হয়েছে। এ কারণে ব্যাগটি ফেরত পাওয়া গেছে।’

আমির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সজল তালুকদার বলেন, ‘আমরা তিনটা মানুষ চার ঘণ্টা ব্যাগটা খুঁজছি। আমির উদ্দিন লোকটারে সরল মনে অইছে। টাকা নিতে চায়নি, জোর করে দিছি। আমার কাছে তখন এই টাকাই ছিল।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চাক শুমার ইতিহাসের অন্যতম খারাপ নেতা, তার সঙ্গে কাজ করা কঠিন হবে: ট্রাম্প

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ২৪ বেসামরিক নাগরিক নিহত

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার মালিককে খুঁজে ফেরত দিলেন চানাচুর বিক্রেতা

আপডেটের সময় : ১২:৪২:০৭ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬