নিউইয়র্ক ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি

  • আপডেটের সময় : ০১:২১:২৬ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি মালবাহী ট্রেন থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ২৭৫ কোটি টাকা) মূল্যের পণ্য চুরি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি)।

সিবিএস নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, উদ্ধার করা ও চুরি যাওয়া পণ্যের মধ্যে শত কোটির টাকার নাইকির জুতা, পাওয়ার টুলসসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের সামগ্রী রয়েছে। এগুলো পরবর্তীতে চোরাবাজারে বিক্রি করা হয়েছিল বলে জানিয়েছেন প্রসিকিউটররা।

এলএপিডির প্রধান জিম ম্যাকডোনেল এই ঘটনাকে রেলওয়ের ইতিহাসের সবচেয়ে বড় চুরি বলে বর্ণনা করেছেন।

মার্কিন বিচার বিভাগের (ডিওজে) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্টের মধ্যে প্রায় দুই বছরের বেশি সময় ধরে বিভিন্ন রুটে চলাচলকারী অন্তত ৩৬টি ট্রেনে চুরির ঘটনা ঘটিয়েছে চক্রটি।

সবচেয়ে অবাক করা বিষয় হলো, চুরির প্রায় প্রতিটি ধাপই ভিডিও করত চক্রের সদস্যরা। এমনকি চলন্ত ট্রেনের পণ্যবাহী কনটেইনার কাটার দৃশ্যও ধারণ করা হয়েছে। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় তদন্তকারীদের জন্য অপরাধীদের শনাক্ত করা সহজ হয়।

প্রধান অভিযুক্ত নাথান অ্যাঞ্জেল পুরো চক্রটি পরিচালনা করতেন। স্বীকারোক্তিতে তিনি জানান, চোরচক্রের সদস্যরা চলন্ত ট্রেন বা রেললাইনের নির্দিষ্ট স্থানে গাড়ি ও ভ্যান নিয়ে ওত পেতে থাকত। ট্রেন থামানোর জন্য তারা চলন্ত ট্রেনের এয়ার হোস কেটে দিত, যার ফলে ট্রেনটি হঠাৎ জরুরি ব্রেক চেপে থেমে যেতে বাধ্য হতো।

ট্রেন থামার পরপরই তারা কনটেইনারের লক কেটে ভেতরে ঢুকে দামি মালামাল ট্রাকে তুলে কেটে পড়ত। এরপর চুরি করা মালামাল নির্দিষ্ট কিছু গোপন আস্তানায় বা নিজেদের বাড়িতে জমিয়ে রাখত। পরে সুযোগ বুঝে বিক্রি করত।

সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, চক্রটি প্রধানত নাইকির জুতা বহনকারী হাই-ভ্যালু ট্রেনগুলোকে বেশি টার্গেট করত। এরপর চুরিকৃত পণ্যের ছবি বিভিন্ন সম্ভাব্য ক্রেতাদের কাছে পাঠাত।

আদালতের নথি অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসভিত্তিক এক নামী স্নিকার্স ও স্ট্রিটওয়্যার রিসেল কোম্পানির কাছে চোরচক্রের দুই সদস্য (ফ্রেডি মারকুইনা ও কার্লোস লুইস ফার্নান্দো মার্তিনেজ) ২০২৫ সালের মে থেকে অক্টোবরের মধ্যে প্রায় ১০ লাখ ৮০ হাজার ডলারের বেশি মূল্যের নাইকি জুতা বিক্রি করেছিল।

পরে আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া পোস্টের সূত্র ধরে এই চক্রটিকে শনাক্ত করে। মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি জানান, ট্রেন থেকে মালামাল চুরি এবং জেনে-বুঝে চুরি করা পণ্য কেনা—উভয় অপরাধের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চাক শুমার ইতিহাসের অন্যতম খারাপ নেতা, তার সঙ্গে কাজ করা কঠিন হবে: ট্রাম্প

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ২৪ বেসামরিক নাগরিক নিহত

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি

আপডেটের সময় : ০১:২১:২৬ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬