নিউইয়র্ক ০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলা ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন জানানোকে ‘দায়িত্ব’ বলে মনে করেন ভ্যান্স

  • আপডেটের সময় : ০১:২৩:৪৬ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সরাসরি একমতও হননি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সমর্থন জানানোকে দায়িত্ব বলে মনে করেন তিনি।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভ্যান্স বলেন, প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার বিচার-বিশ্লেষণ করা তার দায়িত্ব নয়। 

তবে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি মোকাবিলায় যুদ্ধ অপরিহার্য ছিল-ট্রাম্পের এমন দাবির সঙ্গে তিনি সরাসরি একমতও হননি।

ভ্যান্স বলেন, ‘আমি মনে করি, রাষ্ট্রপতিই সিদ্ধান্ত নেন এবং তিনি বলেছেন যে তিনি আবারও তা করবেন। আর আমার দৃষ্টিভঙ্গি হলো, আমার লক্ষ্য এবং আমার দায়িত্ব হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টেকে সমর্থন করা’।

এদিকে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে তিনি অসন্তুষ্ট নন। তবে ইরান যুদ্ধের বিষয়ে প্রশ্ন করা হলে ভ্যান্সের আরও একটি বিষয় বলা উচিত ছিল বলে মনে করেন তিনি। 

ট্রাম্প বলেন, যুদ্ধ আবার করা উচিত কি না, এমন প্রশ্নের উত্তর হবে অবশ্যই হ্যাঁ, কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।

দ্য গার্ডিয়ান এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে বলা হয়েছে, ট্রাম্প গত কয়েক মাস ধরে বারবার দাবি করে আসছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। 

গত মাসে আলাস্কায় এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মাত্র দুই সপ্তাহ দূরে ছিল। এ কারণে গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলা চালানো জরুরি হয়ে পড়েছিল।

তবে ট্রাম্পের এই দাবি প্রকাশ্যে থাকা মার্কিন গোয়েন্দা তথ্যের সঙ্গে সাংঘর্ষিক। ২০২৫ সালের ২৫ মার্চ কংগ্রেসে তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড জানিয়েছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এমনকি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ২০০৩ সালে স্থগিত করা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় চালুর অনুমোদন দেননি বলেও জানিয়েছিলেন তিনি।

এরপরও ২০২৫ সালের ২১ জুন ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় হামলা চালানোর নির্দেশ দেন ট্রাম্প। ওই রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি দাবি করেন, মার্কিন হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

কিন্তু আট মাস পর, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে ট্রাম্প আবারও বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতেই এই যুদ্ধ শুরু করা হয়েছে।

এদিকে চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেন, ‘আমাদের পরাজয়ের কারণ যুদ্ধ।’ 

তিনি আরও বলেন, কেউ যদি মনে করেন, যুদ্ধের বিনিময়ে আগামী ছয় বছরের জন্য সিনেট হারানো সার্থক ছিল, তাহলে সেই যুক্তি তুলে ধরতে পারেন। তবে যুদ্ধের কারণে দলটির নির্বাচনী ক্ষতি হয়েছে-এ বিষয়টি সবাই জানেন।

হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্যের পর ভ্যান্সকে প্রশ্ন করা হয়, ইরান যুদ্ধকে তিনি সার্থক মনে করেন কি না। 

জবাবে তিনি বলেন, প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তোলা তার কাজ নয়। তবে যুদ্ধকে সার্থক বলে ট্রাম্পের যুক্তির পক্ষে সরাসরি অবস্থান নেননি তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চাক শুমার ইতিহাসের অন্যতম খারাপ নেতা, তার সঙ্গে কাজ করা কঠিন হবে: ট্রাম্প

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ২৪ বেসামরিক নাগরিক নিহত

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরানে হামলা ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন জানানোকে ‘দায়িত্ব’ বলে মনে করেন ভ্যান্স

আপডেটের সময় : ০১:২৩:৪৬ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬