নিউইয়র্ক ০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

  • আপডেটের সময় : ০১:২৬:৪০ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর শেয়ার বাজারে পতন এবং ইরানের হামলা শুরু হবে বলে তিনি আগেই পূর্বাভাস দিয়েছিলেন—এমন মন্তব্য করে বর্তমান পরিস্থিতির জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে আমি দুটি বিষয়ের পূর্বাভাস দিয়েছিলাম। প্রথমত, ডেমোক্র্যাটরা জিতলে শেয়ার বাজার উল্লেখযোগ্যভাবে নিচে নেমে যাবে, যা ইতিমধ্যেই ঘটেছে এবং দ্বিতীয়ত, ইসলামি প্রজাতন্ত্র ইরান… তাদের হামলায় আরও আক্রমণাত্মক হয়ে উঠবে, যা বর্তমানে ঘটছে।’

তিনি উল্লেখ করেন, গত এক বছরের যেকোনো সময়ের তুলনায় গত এক সপ্তাহে ইরান সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে এসব হামলায় ‘কোনো ক্ষয়ক্ষতি হয়নি’।

ইরানের নেতারা ডেমোক্র্যাটদের ‘দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসকারী’ মনে করেন বলে মন্তব্য করে ট্রাম্প যোগ করেন, ‘কিন্তু আমি তা হতে দেব না!’

এছাড়া ডেমোক্র্যাট ও ইরান তেলের দাম বেশি রাখার জন্য ‘প্রাণপণ লড়াই করেছিল’ দাবি করে ট্রাম্প বলেন, নির্বাচনের পর তেলের দাম ‘রেকর্ড পরিমাণে কমেছে’।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চাক শুমার ইতিহাসের অন্যতম খারাপ নেতা, তার সঙ্গে কাজ করা কঠিন হবে: ট্রাম্প

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ২৪ বেসামরিক নাগরিক নিহত

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

আপডেটের সময় : ০১:২৬:৪০ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬