নিউইয়র্ক ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্পেটিংয়ের ৭ দিনেই ধসে পড়ল সাড়ে ৬ কোটি টাকার সড়ক

  • আপডেটের সময় : ১১:৪১:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে প্রায় ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট ছোট ধস এবং চারটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে সড়ক নির্মাণের গুণগত মান ও সরকারি অর্থের যথাযথ ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত সংস্কার না করা হলে ফাটল ধরা অংশগুলোও ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের সময় পাশের খাল থেকে ভেকু দিয়ে মাটি কেটে এনে সড়কের পাশ ভরাট করা হয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে মাটি সরে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটল দেখা দিয়েছে। এমনকি যে অংশটি বর্তমানে প্রায় ৫০ মিটারজুড়ে ধসে পড়েছে, সেটি নির্মাণকাজ চলাকালীনও একবার ধসে পড়েছিল বলে দাবি তাদের।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার ১২০ মিটার দীর্ঘ সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পক্ষে কাজটি বাস্তবায়ন করেন জিয়াউর রহমান জমাদ্দার।

সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। এর মাত্র সাত দিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশজুড়ে ধস নেমে পিচ ও নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া আরও পাঁচটি স্থানে ছোট আকারের ধস এবং চারটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে সড়ক দিয়ে যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, নির্মাণকাজ চলাকালীনই এই স্থানে একবার ভাঙন দেখা দিয়েছিল। তখন খালের পাশ থেকে ভেকু দিয়ে মাটি এনে ফেলা হয়। তারা আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি। বালু ও খোয়া দিয়ে দায়সারাভাবে কাজ শেষ করে পিচ ঢেলে চলে যান সংশ্লিষ্টরা।

আরেক বাসিন্দা আশিক মোড়ল বলেন, সড়ক নির্মাণের এক সপ্তাহও হয়নি, এরই মধ্যে ভেঙে পড়েছে। রাস্তার পাশে পাইলিং করা প্রয়োজন ছিল, কিন্তু তা করা হয়নি। উল্টো পাশের মাটি কেটে সড়কে ব্যবহার করা হয়েছে। সড়কটি টেকসই করতে দ্রুত ও যথাযথভাবে সংস্কারের দাবি জানান তিনি।

তবে ধসের কারণ হিসেবে টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়াকে দায়ী করেছেন ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার। তিনি বলেন, বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে বিভিন্ন স্থানে ধসের সৃষ্টি হয়েছে। যেহেতু কাজটি এখনো নির্মাণাধীন, তাই ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে দেওয়া হবে। 

স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়রা কী বললেন, না বললেন, সেটি কোনো বিষয় নয়। তারা কাজের কী বোঝেন?

এদিকে সড়কটির নির্মাণকাজের মান ও ধসের বিষয়ে বক্তব্য জানতে গোসাইরহাট উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে গোপনে ধারণ করা বক্তব্যে তাকে বলতে শোনা যায়, তিনি কোনো বক্তব্য দিতে পারবেন না, এতে তার সমস্যা হবে। এ বিষয়ে ঠিকাদার জিয়াউর রহমানের সঙ্গে কথা বলার পরামর্শও দেন তিনি।

সড়কটির নির্মাণকাজের মান যাচাই, ধসের প্রকৃত কারণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী সমাধানে এলজিইডি কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই সড়কটির স্থায়িত্ব নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কার্পেটিংয়ের ৭ দিনেই ধসে পড়ল সাড়ে ৬ কোটি টাকার সড়ক

আপডেটের সময় : ১১:৪১:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬