নিউইয়র্ক ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে ফেরার গুঞ্জন, নিজের অবস্থান জানালেন রুমিন ফারহানা

  • আপডেটের সময় : ১১:৪৩:১৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিএনপিতে ফেরার বিষয়ে কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন রুমিন ফারহানা। দলটিতে ফেরার বিষয়ে তার কোনো কথা বা আচরণেও এমন ইঙ্গিত নেই বলে স্পষ্ট করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই। আমার কোন কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোন কারণ আছে বলেও মনে করিনা। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’

এর আগে গত রোববার (২২ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বক্তব্যে বলা হয়, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃতদের মধ্যে অনেকে ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলেও ওই বক্তব্যে উল্লেখ করা হয়।

রিজভীর ওই বক্তব্যের পর রুমিন ফারহানার বিএনপিতে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও কৌতূহল তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতেই নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিএনপিতে ফেরার গুঞ্জন, নিজের অবস্থান জানালেন রুমিন ফারহানা

আপডেটের সময় : ১১:৪৩:১৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬