নিউইয়র্ক ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব: হাসনাত

  • আপডেটের সময় : ১১:৪৪:৪৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আসতে বলেন তাকে— আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলা যা হচ্ছে, সব নাটক।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির মোটরসাইকেল র‍্যালিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আলাপকালে শীতকালীন ঐক্য, গ্রীষ্মকালীন ঐক্য বা শরৎকালীন ঐক্য— এভাবে মাস বা ঋতুকেন্দ্রিক ঐক্য টেকসই নয় বলেও জানান তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, হাসিনার রাষ্ট্রের কাছে বিমান চেয়েছে এবং একই দিনে থার্ড টার্মিনাল উদ্বোধন, ডিসেম্বর, আবার বিজয় দিবস— সবকিছু ম্যাচ করে। কী বলবেন, উনি মেহমান নাকি? উনি সারাজীবন বলতেন, ‘আমরা পালিয়ে যাব না’। সে আসলে আসি আসি বলেও আসবে না। এখানে তার কিছু আওয়ামী ধর্মে দীক্ষিত কিছু লোক আছে, উনাদেরকে উজ্জীবিত করার জন্য এসব নাটক করে। উনার জন্য একবার বিমান পাঠাও, একবার গাড়ি পাঠাও, একবার বর্ডার চেক করো— সব নাটক।

তিনি আরও বলেন, যদি আসতেই হয়, বর্ডার চেক করতে হয়, বর্ডারের ফাঁকফোকর চেক করতে হয়! এগুলা হলো মাদকের ডিলারদের মতো কাজ, মাদকের ডিলাররা বর্ডারের ফাঁক দিয়ে কীভাবে আসা যায়, এগুলা চেক করেন। এগুলা স্ট্যান্ডবাজি এবং মিডিয়া স্ট্যান্ডবাজি। দিনশেষে একটা বিষয় হচ্ছে, সে আসবে না। আর আসলেও তো আমরা ওয়েলকাম করি। আমরা ফুল নিয়ে যাব তার জন্য। যে আসুক এবং ওখান থেকে বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায় দেবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, গতকাল আমাদের আহ্বায়ক বলেছিলেন যে, আওয়ামী লীগের পরাজয় ৫ই আগস্ট হয়েছে এবং আওয়ামী লীগের বিষয়ে যে ঐক্য, আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের বিষয়ে যে ঐক্য, সেটা ৫ আগস্টে চূড়ান্ত হয়েছে। এখন এই যে কার্যক্রমগুলো করছে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগের কোনোভাবেই বাংলাদেশে হচ্ছে পুনর্বাসন তো দূরের কথা, তারা যে ফ্যাসিবাদী এবং গণবিমুখ একটা শক্তি, সেটাই বারবার প্রমাণ হচ্ছে।

তিনি বলেন, শুধুমাত্র ডিসেম্বরকেন্দ্রিক ঐক্য বা মাসকেন্দ্রিক ঐক্য, শীতকালীন ঐক্য, গ্রীষ্মকালীন ঐক্য, শরৎকালীন ঐক্য—ওইভাবে আসলে ঐক্য সাস্টেনেবল না। বরং দীর্ঘমেয়াদি দেশের স্থিতিশীলতা, দেশের অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলার ও উন্নতির জন্য আমাদের স্থায়ী ঐক্য হতে হবে। আমাদের যে ভিত্তি— গণরায়ের, গণভোটের ভিত্তিতে এবং সংস্কারের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গিয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে আবার সুদৃঢ় করার মধ্যে দিয়েই আবার ঐক্যটাকে সুদৃঢ় করতে হবে।

প্রধানমন্ত্রীর নতুনভাবে ঐক্যের ডাক প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, গতকাল এ বিষয়ে বলেছি যে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং এই পুরো ষড়যন্ত্রটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র। এই পুরো ষড়যন্ত্র বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য ভারত তার সর্বশক্তি দিয়ে একদম—ভারতীয় আধিপত্যবাদ। ভারতের জনগণের সাথে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। সাংস্কৃতিক, সামাজিক, ব্যবসায়িক- রিসিপ্রোকাল একটা সম্পর্ক রয়েছে আমাদের। কিন্তু ভারত যে একটা আধিপত্যবাদের মধ্য দিয়ে বাংলাদেশকে নির্যাতন, নিপীড়ন এবং কন্ট্রোল করার যে মনোভাব রয়েছে, সেটার বিরুদ্ধেই ৫ই আগস্ট। 

হাসনাত বলেন, আমরা সরকারের কাছে জানতে চেয়েছি, এটা আসলে কোন মাত্রায়; তারা এই বিষয়টি নিয়ে কী চিন্তা করছে। একই সাথে সাথে গণভোটের গণরায়ের বাস্তবায়ন নিয়ে তাদের পরিকল্পনা কী?

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব: হাসনাত

আপডেটের সময় : ১১:৪৪:৪৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬