নিউইয়র্ক ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ঋণ চেয়ে ইসলামী ব্যাংকের প্রস্তাব

  • আপডেটের সময় : ১১:৪৮:১৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আর্থিক সংকটে থাকা ইসলামী ব্যাংককে পুনরুদ্ধারে সরকারের কাছে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা সহায়তা চেয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। প্রতিবছর ১৫ হাজার কোটি টাকা করে এ অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ষষ্ঠ বছর থেকে মুনাফাসহ পুরো অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ব্যাংকটি। পাশাপাশি বিভিন্ন ব্যাংকে আটকে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা আদায়ে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে প্রতিষ্ঠানটি।

এস আলম গ্রুপের আত্মসাৎ করা ৮২ হাজার কোটি টাকা উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে পুনরুদ্ধারের জন্য ১৩ দফা প্রস্তাব পাঠিয়েছে। তিনটি ভাগে সাজানো এসব প্রস্তাবে মূলধন ঘাটতি পূরণ, তারল্য সংকট নিরসন এবং সরকারের আর্থিক সহায়তার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকে পাঠানো ‘ইসলামী ব্যাংক পর্ষদের প্রস্তাব’ শীর্ষক নথিতে বলা হয়েছে, ব্যাংকটির স্বাভাবিক ও টেকসই কার্যক্রম ফিরিয়ে আনতে মূলধন ঘাটতি পূরণ, তারল্য সংকট মোকাবিলা এবং রাজস্ব খাত থেকে সরকারি সহায়তা প্রয়োজন। এ জন্য পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া সম্মিলিত ইসলামী ব্যাংকের আদলে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৪ শতাংশ সুদে বিশেষ তারল্য সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানটি। দীর্ঘমেয়াদি পরিশোধ ব্যবস্থা এবং উপযুক্ত শর্তের আওতায় এ অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব রয়েছে। এস আলম গ্রুপসহ অন্যান্য দুর্দশাগ্রস্ত ঋণখেলাপির কাছ থেকে অর্থ আদায়েও নিয়ন্ত্রক সংস্থার সহায়তা চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে দেশি-বিদেশি সম্পদ জব্দ, অবরুদ্ধ শেয়ারের মালিকানা গ্রহণ এবং সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি বা বিশেষ উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠানের মাধ্যমে এসব সম্পদ বিক্রির সুযোগ চেয়েছে ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পরিদর্শনের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নামে-বেনামে থাকা ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে ৮১ দশমিক ৯২ শতাংশ। ২০২৪ সালের আগস্টের পর থেকে এসব শেয়ার স্থগিত রয়েছে। গত ৩০ আগস্ট আদালতের এক আদেশে তিন মাসের জন্য শেয়ারগুলো অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংকের প্রায় ১৪ হাজার কোটি টাকা আটকে রয়েছে। এর মধ্যে পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে রয়েছে ১১ হাজার ২৬৪ কোটি টাকা। জনতা ব্যাংকে আটকে আছে ১ হাজার ৩০৯ কোটি এবং আভিভা ফাইন্যান্সে ১ হাজার ৮৫ কোটি টাকা। এসব অর্থ ফেরত পেতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক। এর মাধ্যমে তারল্য সংকট কমানো, পুরোনো সম্পদ আদায় এবং ব্যাংকের আর্থিক হিসাব স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে।

পুনরুদ্ধার পরিকল্পনায় নগদ জমা সংরক্ষণ অনুপাত (সিআরআর) ও বিধিবদ্ধ তারল্য অনুপাতের (এসএলআর) ঘাটতির বিপরীতে আরোপিত জরিমানা ও সংশ্লিষ্ট চার্জ মওকুফের প্রস্তাবও রয়েছে। তবে প্রচলিত আইন অনুযায়ী, এ ধরনের জরিমানা মওকুফের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নেই। ব্যাংক কোম্পানি আইনের আওতায় কেবল সরকার এ সিদ্ধান্ত নিতে পারে।

বর্তমান নিয়ম অনুযায়ী, একটি ব্যাংককে তার মোট তলবি ও মেয়াদি দায়ের ৪ শতাংশ সিআরআর হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। অন্যদিকে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর জন্য এসএলআর সংরক্ষণের হার সাড়ে ৫ শতাংশ। সিআরআর সংরক্ষণে ব্যর্থ হলে ঘাটতি অংশের ওপর ৯ শতাংশ এবং এসএলআর সংরক্ষণে ব্যর্থ হলে ১১ শতাংশ হারে জরিমানা দিতে হয়।

ইসলামী ব্যাংকের প্রস্তাবের প্রথম ধাপে অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি চাওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংকের পরিচালন কাঠামোসংক্রান্ত মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয় ধারা সংশোধনের সুযোগ চাওয়া হয়েছে।

দ্বিতীয় ধাপে মূলধন ঘাটতি পূরণে সরকারকে কৌশলগত অংশীদার করার প্রস্তাব দিয়েছে ব্যাংকটি। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন শেয়ার ইস্যুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির পরিশোধিত মূলধন বর্তমানের ১ হাজার ৬১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৬১০ কোটি টাকায় উন্নীত করা হবে। প্রস্তাব অনুযায়ী, সরকার বা যোগ্য সরকারি প্রতিষ্ঠান ইকুইটি বিনিয়োগ কিংবা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে অর্থ বিনিয়োগ করলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮৪ শতাংশ মালিকানা সরকারের হাতে যাবে।

ব্যাংকটির দাবি, মূলধন বাড়ানো হলে বাসেল-৩ নীতিমালার আওতায় মূলধন ঘাটতি পূরণ এবং সম্ভাব্য আর্থিক ক্ষতি মোকাবিলার সক্ষমতা বাড়বে। একই সঙ্গে তারল্য সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে টেকসই আর্থিক পুনরুদ্ধার সম্ভব হবে। এতে আমানতকারীদের আস্থা ফেরানো এবং প্রয়োজনীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখাও সহজ হবে।

এদিকে ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে আন্দোলন করছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সংগঠনটি জামায়াতপন্থি হিসেবে পরিচিত। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং পদাধিকারবলে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন চৌধুরী ব্যাংকটির পর্ষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, ক্ষমতাসীন বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগিরই ব্যাংকটিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা হতে পারে। এ বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা পর্ষদ সদস্যও পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের বিষয়ে মতামত দিয়েছেন। এ নিয়ে কাজ চলছে।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক দেশের প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংক। দীর্ঘদিন ধরে জামায়াতপন্থিদের কর্তৃত্বে পরিচালিত ব্যাংকটির পর্ষদ ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। এরপর বিভিন্ন সময়ে আন্দোলনের মুখে ব্যাংকটির তিনজন চেয়ারম্যান পরিবর্তন হয়েছেন। ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তন হয়েছেন দুজন। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়েই পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি।

ব্যাংকটির আর্থিক পরিস্থিতিও বেশ নাজুক। চলতি বছরের জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৫২ দশমিক ১৫ শতাংশ। একই সময়ে প্রভিশন ঘাটতি হয়েছে ৮২ হাজার ৩৩৪ কোটি টাকা। চলতি বছরের প্রথম নয় মাসেই ব্যাংকটি নিট লোকসান করেছে ৩ হাজার ২৮৬ কোটি টাকা।

সূত্র: সমকাল

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ঋণ চেয়ে ইসলামী ব্যাংকের প্রস্তাব

আপডেটের সময় : ১১:৪৮:১৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬