নিউইয়র্ক ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১

  • আপডেটের সময় : ১২:১১:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ আমিরাতের আল ওয়াতান সড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স সেবা, সিভিল ডিফেন্স এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্ধার ও জরুরি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়া দলগুলো দুর্ঘটনাস্থল নিরাপদ করে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করে।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং তদন্ত শেষ হলে এর ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, রাস আল খাইমাহ সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের একটি, যা দেশটির উত্তরাঞ্চলে এবং সড়কপথে দুবাই থেকে প্রায় ১১০ কিলোমিটার (৬৮ মাইল) দূরে অবস্থিত।

সূত্র: জিও নিউজ

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১

আপডেটের সময় : ১২:১১:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬