নিউইয়র্ক ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনকে এখনই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে না পেন্টাগন

  • আপডেটের সময় : ১২:১২:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইউক্রেনের জন্য বরাদ্দকৃত প্রায় ৬০টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিতে বিলম্ব করছে পেন্টাগন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে আনাদোলু এজেন্সি এক খবর জানিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এখনো ক্ষেপণাস্ত্রগুলো হস্তান্তরের অনুমোদন দেননি। এই চালানে ইউরোপীয় মজুত থেকে আসা সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে এবং ইউক্রেনের পশ্চিমা মিত্ররা ইতিমধ্যেই এগুলোর মূল্য পরিশোধ করেছে।

আটকে থাকা চালানগুলোর মধ্যে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইউক্রেনের সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত পিএসি-৩ ইন্টারসেপ্টরের পাশাপাশি পুরোনো পিএসি-২ ব্যবস্থাও রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সরবরাহের জন্য নির্ধারিত ৪০টি পিএসি-৩ ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০টি পিএসি-২ ইন্টারসেপ্টর এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষেপণাস্ত্রগুলো হস্তান্তরের অনুমোদন দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য এগুলো জরুরিভাবে প্রয়োজন। সাম্প্রতিক এক ভাষণে জেলেনস্কি আরও সতর্ক করে বলেন, ইউক্রেনীয় গোয়েন্দারা রাশিয়ার আরও হামলার প্রস্তুতি শনাক্ত করেছে এবং তিনি যুক্তরাষ্ট্র ও অন্যান্য অংশীদার দেশগুলোকে এই হুমকি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান।

শীতের আগে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার ক্রমবর্ধমান চাপের মুখে ইউক্রেন যখন রয়েছে, ঠিক তখনই এই বিলম্বের খবর এলো। ইউক্রেনীয় কর্মকর্তারা সতর্ক করেছেন, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতি দেশটিকে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে ক্রমশ অরক্ষিত করে তুলছে।

তবে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, নাসামস (এনএএসএএমএস) আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের চালান, যা আগে অনুমোদনের অপেক্ষায় ছিল, তা ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং ইউক্রেনের পথে রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইউক্রেনকে এখনই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে না পেন্টাগন

আপডেটের সময় : ১২:১২:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬