নিউইয়র্ক ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে গুঁড়িয়ে দেওয়া হলো ফুটপাতে গড়ে তোলা আওয়ামী লীগের অফিস

  • আপডেটের সময় : ০৭:৫০:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া পৌর শহরে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছেন প্রশাসন।

বুধবার (২২ জুলাই) দুপুরে পৌর শহরের জিরো পয়েন্টে এস্কেভেটর দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক। এ অভিযানের উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা তাজেল হোসেন হাওলাদার, পৌরসভার কর্মকর্তা মিজানুর রহমান, মোজাম্মেল হক বুলিসহ পৌরসভার কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, ছাগলনাইয়া বাজারে রাস্তার উভয় পাশে ও ফুটপাত দখল করে বিভিন্ন অস্থায়ী এবং স্থায়ী অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এসব স্থাপনার কারণে বাজার এলাকায় প্রায়ই যানজট লেগেই থাকে। মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। অনেক সময় পথচারীরা রাস্তা ছেড়ে ফুটপাত দিয়ে চলাচল করতে বাধ্য হয়। যা দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে দেয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক বলেন, ফুটপাত, সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ দোকানপাট, বিভিন্ন স্থাপনা অপসারণে পৌর প্রশাসনের অভিযান চলমান থাকবে। জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনা, যানজট নিরসন এবং শহরের সৌন্দর্য বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ দেওয়া হবে ন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

২৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফেনীতে গুঁড়িয়ে দেওয়া হলো ফুটপাতে গড়ে তোলা আওয়ামী লীগের অফিস

আপডেটের সময় : ০৭:৫০:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬