নিউইয়র্ক ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

  • আপডেটের সময় : ০৬:৩৪:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘পত্রপত্রিকা পড়ে তো আর রাজনীতির কথা বিশ্বাস করা যাবে না। আমি গুজবে বিশ্বাস করি না।’

মহাসচিব বলেন, বর্তমানে বিশ্বজুড়ে গণতন্ত্র নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে বিএনপি সবসময় গণতান্ত্রিক ধারার প্রতি আস্থাশীল এবং জনগণের কাছে জবাবদিহিতায় বিশ্বাসী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ উন্নয়নের লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ ও সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সরকার।

এ সময় তিনি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রচারিত বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

আপডেটের সময় : ০৬:৩৪:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬