নিউইয়র্ক ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে নিহত ৪, আহত ৫

  • আপডেটের সময় : ০৮:২১:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহওয়াজের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই হতাহতের তথ্য প্রকাশ করা হয়েছে।

খুজেস্তান প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের বরাতে তাসনিম নিউজ জানায় যে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের এই ঘটনা ঘটে। হামলায় আহত পাঁচজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই করেছিল। কিন্তু এই চুক্তি এখন পুরোপুরি ভেস্তে গেছে।

যুক্তরাষ্ট্র টানা ১৩ দিন ইরানে হামলা চালিয়েছে। অপরদিকে পাল্টা হামলা হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামোকে টার্গেট করেছে তেহরান।সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে নিহত ৪, আহত ৫

আপডেটের সময় : ০৮:২১:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬