নিউইয়র্ক ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস

  • আপডেটের সময় : ০৮:২৮:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলেছে, রিয়াদকে অবশ্যই ‘আব্রাহাম আকর্ডসে’ যোগ দিতে হবে, অন্যথায় চুক্তিটি বাতিল বলে বিবেচিত হবে। খবর রয়টার্সের।  

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সৌদি আরবের সঙ্গে পারমাণবিক সহযোগিতা কেবল বেসামরিক উদ্দেশ্যে হবে। তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে দেশটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম আকর্ডসে যোগ দেয় কি না, তার ওপর।

পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিটও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সৌদি আরব যদি এই আঞ্চলিক শান্তি চুক্তিতে অংশ না নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে না।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, আব্রাহাম আকর্ডসে সৌদি আরবের যোগদান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হবে।

এর আগে বুধবার (২২ জুলাই) যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মার্কিন প্রযুক্তিতে পারমাণবিক চুল্লি নির্মাণে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছিল। তবে ট্রাম্পের নতুন শর্তের কারণে চুক্তিটি এখন নতুন কূটনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে।

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে দীর্ঘদিন ধরে অস্বীকৃতি জানিয়ে আসছে সৌদি আরব। ট্রাম্পের সর্বশেষ ঘোষণার পর এ বিষয়ে ওয়াশিংটনস্থ সৌদি দূতাবাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস

আপডেটের সময় : ০৮:২৮:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬