নিউইয়র্ক ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসে শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যান নিয়ে বাংলাদেশের উদ্বেগ

  • আপডেটের সময় : ০৬:১৩:৫৫ অপরাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৩০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বিলম্ব ও আবেদন প্রত্যাখ্যানের হার বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি শিক্ষার্থীদের নির্বিঘ্নে উচ্চশিক্ষা গ্রহণ নিশ্চিত করতে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ডাচ সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন । পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন বাংলাদেশের নতুন সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করেছেন। একইসঙ্গে দুই দেশ দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছে।

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন।

আলোচনায় বিশেষভাবে সার্কুলার অর্থনীতি, বৈধ অভিবাসন এবং বদ্বীপ উন্নয়নে প্রযুক্তি হস্তান্তর বিষয়ে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি অ্যাপোস্টিল নথিপত্র সংক্রান্ত বিষয়ও উত্থাপন করে এ সংক্রান্ত ব্যবস্থা প্রত্যাহারের অনুরোধ জানান।

জবাবে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বিষয়গুলো সন্তোষজনকভাবে সমাধানের লক্ষ্যে সেগুলো পর্যালোচনা করার আশ্বাস দেন। ম্যানিলায় টিএসির ৫০তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নেদারল্যান্ডসে শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যান নিয়ে বাংলাদেশের উদ্বেগ

আপডেটের সময় : ০৬:১৩:৫৫ অপরাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬