নিউইয়র্ক ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার বিভিন্ন এলাকায় টানা ৩ দিন ১২ ঘণ্টা করে বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

  • আপডেটের সময় : ০৬:৩৭:২০ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুমিল্লার বিভিন্ন এলাকায় আগামী ২৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত টানা ৩ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা এই পরিস্থিতি বজায় থাকবে। ফলে গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন কুমিল্লার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকরা।

শনিবার (২৫ জুলাই) রাতে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে।

এতে আগামী সোমবার (২৭ জুলাই) কুমিল্লা শহর ও আশপাশের এলাকায়, মঙ্গলবার (২৮ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও সংলগ্ন এলাকায় এবং বুধবার (২৯ জুলাই) কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি

২৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কুমিল্লার বিভিন্ন এলাকায় টানা ৩ দিন ১২ ঘণ্টা করে বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

আপডেটের সময় : ০৬:৩৭:২০ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬