নিউইয়র্ক ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : ০৬:২৪:০৪ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৪৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

খুলনায় পুলিশ রেলস্টেশনের সামনে থেকে ইমন (২১) নামে এক তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে ‍পুলিশ।

সোমবার (২৭ জুলাই) বিকেলে নগরীর আড়ংঘাটা রেলস্টেশনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমন আড়ংঘাটা থানার সোবহান শেখের ছেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইমনকে গুলি করে হত্যার পর ঘটনাস্থলে লাশ ফেলে রেখে গেছে।

নগরীর আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  হালিমুর রহমান জানান, স্থানীয় লোকজন বিকেল সাড়ে ৫টার দিকে রেলস্টেশনের সামনে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। দ্রুত পুলিশ সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ০৬:২৪:০৪ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬