নিউইয়র্ক ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ডাকাতের হানা, অটোরিকশা চালককে কুপিয়ে জখম

  • আপডেটের সময় : ০৭:২৪:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্বৃত্তদের কবলে পড়েছেন সিএনজিচালিত এক অটোরিকশাচালক। নজরুল ইসলাম নামে ওই চালকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মিদুল (৩০) নামে এক অভিযুক্তকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার চারজন রোগী ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশা করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। যাওয়ার পথে নির্জন রাস্তায় রোগীবাহী ওই অটোরিকশাটি অবরোধ করেন ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত। এসময় অটোরিকশা চালক নজরুলকে কুপিয়ে তার কাছ থেকে কয়েক হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্বজন ও স্থানীয়দের ধাওয়ায় এক ছিনতাইকারী আটক হলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

পুলিশ জানায়, ভোর হওয়ায় নজরুল ইসলাম চারজন রোগীকে একসঙ্গে নিয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে ৮ থেকে ১০ জনের একটি দল তার গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তার কাছে থাকা প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে নজরুল ইসলাম স্বজন ও স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী চারদিক থেকে ধাওয়া দিয়ে মিদুল নামে এক ছিনতাইকারী‌কে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। ত‌বে তার সহযোগীরা পালিয়ে যায়। 

খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মিদুলকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

ওসি মো. সবজেল হোসেন বলেন, ভোর হওয়ায় চারজন রোগী একসঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই ঘটনায় মিদুল নামে এক অভিযুক্তকে স্থানীয়রা মারধরে করেছেন। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ডাকাতের হানা, অটোরিকশা চালককে কুপিয়ে জখম

আপডেটের সময় : ০৭:২৪:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬