নিউইয়র্ক ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাজ না করেই বিল তোলার চেষ্টা, দেড় কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত

  • আপডেটের সময় : ০৭:২৬:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের আলোচিত জারুল খাল পুঃখনন প্রকল্পের জন্য বরাদ্দকৃত ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা ফেরত গেল। খনন কাজ নিয়ে অনিয়ম ও প্রয়োজনীয়তা না থাকায় টাকা ফেরত পাঠিয়েছেন ইউএনও।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসীর জারুল খাল পুনঃখননের বরাদ্দ আসার পর এই খালটি উদ্ধোধন করেছিলেন খেলাফত মজলিসের স্থানীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-২) মুহাম্মদুল্লাহ। এ নিয়ে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক ও ব্যাপক আলোচনার সৃষ্টি হওয়ায় খালটি আলোচনা এবং সবার নজরে আসে।

খালটি প্রথম খনন উদ্বোধন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই খালটির বিশেষ গুরুত্ব ও কাজের কঠোর তদারকি করে আসছিলেন স্থানীয় প্রশাসন।

সরেজমিনে পরিদর্শন করে, প্রতীয়মান হয় জারুল খাল পুনঃখনন সরকারি নির্দেশনা অনুযায়ী হচ্ছে না। এ অবস্থায় সরকারি অর্থ গচ্চা যেতে পারে। পরে ময়মনসিংহের জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে পুঃখননের আর প্রয়োজনীয়তা না থাকা ও কাজ  নিশ্চিত না করে কোনো অর্থ ছাড় করার সুযোগ না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ গত সোমবার প্রকল্পের অর্থ ফেরত দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ ইত্তেফাক ডিজিটালকে বলেন, এ খালটি সচল ছিল। পুঃখননের কোনো প্রয়োজন মনে হয়নি। ঠিকাদার কাজ না করে ৬০ শতাংশ কাজ সম্পন্ন বলে বিল উত্তোলনের চেষ্টা করছিলেন। পরে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রকল্পের বরাদ্দকৃত টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে। 

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কাজ না করেই বিল তোলার চেষ্টা, দেড় কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত

আপডেটের সময় : ০৭:২৬:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬