নিউইয়র্ক ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে গ্যাসকূপ খননে নেমেছে বাপেক্স, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

  • আপডেটের সময় : ০৭:৪২:০৫ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও এলাকায় নতুন একটি গ্যাসকূপের খননকাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। কূপটি সফলভাবে খনন ও পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাপেক্স আনুষ্ঠানিকভাবে কূপটির খননকাজের উদ্বোধন করে। বুধবার (২৯ জুলাই) সকাল থেকে পুরোদমে শুরু হয় ড্রিলিং কার্যক্রম।

বাপেক্স সূত্রে জানা গেছে, ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’ নামে বাস্তবায়নাধীন এ প্রকল্পে প্রাথমিকভাবে ১ হাজার ৫৫০ মিটার গভীর পর্যন্ত খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান স্থানীয় সাংবাদিকদের জানান, খননকাজ শেষ করতে প্রায় ৪৫ দিন সময় লাগবে। এরপর আরও ১৫ দিন ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) পরিচালনা করা হবে। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কূপটিতে মজুত গ্যাসের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।

তিনি বলেন, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী একটানা ড্রিলিং কার্যক্রম চলবে। কূপটির খনন ও ডিএসটি সফলভাবে সম্পন্ন হলে এখান থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নোয়াখালীতে গ্যাসকূপ খননে নেমেছে বাপেক্স, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

আপডেটের সময় : ০৭:৪২:০৫ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬