নিউইয়র্ক ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

  • আপডেটের সময় : ০৭:৪৪:০০ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৩১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নওগাঁর পোরশায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই ) দুপুর টার দিকে উপজেলার কাতকইল গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার কাতকইল (বিলপাড়ার) গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন ও একই গ্রামের ও মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।

নিহত আব্দুল আজিজের প্রতিবেশী বড় ভাই শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, বুধবার সকালে কাতকইল গ্রামের বিলের জমে থাকা পানিতে বৈদ্যুতিক মটর বসিয়ে পানি সেচে মাছ ধরতে যান মাহাবুর ও আজিজ। পানি শুকানোর পর সকাল ১০টার দিকে প্রথম দফায় মাছ ধরে তারা বাড়িতে ফেরেন।

পরে দুপুর ১টার দিকে তারা পুনরায় মাছ ধরার জন্য বিলে যান। সেখানে আগে থেকেই চালুরত বৈদ্যুতিক মটরের তার কোনো এক সময় লিকেজ হয়ে পানি বিদ্যুদায়িত হয়। বিলে নামামাত্রই প্রথমে মাহাবুর হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে আব্দুল আজিজও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঘটনাস্থলের পাশে জমিতে কাজ করছিলেন মাহবুবের চাচা ফারুক হোসেন। তিনি জানা, তাদের দেখতে না পেয়ে তিনি কাছে গিয়ে দুজনকে বিলে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তারা মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি দাযের করা হয়েছে। তবে অন্য কোনো ঘটনা আছে নাকি তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।   

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

আপডেটের সময় : ০৭:৪৪:০০ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬