যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির বিস্তার ঘটা সত্ত্বেও মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী ট্যাংকার চলাচল অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বর্ধিত দাম কিছুটা কমে এসেছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে লেনদেনে ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলে ১.২৯ ডলার বা ১.৪২ শতাংশ কমে ৮৯.৪৫ ডলারে নেমে এসেছে।
একই সময়ে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৫৬ সেন্ট বা ০.৬৬ শতাংশ হ্রাস পেয়ে ৮৩.৯০ ডলারে কেনাবেচা হতে দেখা যায়।
পাঁচ মাস ধরে চলা এই সংঘাতের মাঝে মঙ্গলবার সাময়িক বিরতি আসায় জ্বালানি তেলের দাম ৫ শতাংশ কমেছিল। কিন্তু পরবর্তী কার্যদিবসে রেকর্ড বৃদ্ধি পেয়ে ব্রেন্টের দর ৭.৯১ শতাংশ এবং ডব্লিউটিআই তেলের দর ৬.৫৬ শতাংশ পর্যন্ত উঠেছিল। সেই টানা বৃদ্ধির পর এবার বিশ্ববাজারে কিছুটা দরপতন দেখা গেল।
সূত্র: আল জাজিরা




















