নিউইয়র্ক ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের হুঁশিয়ারির পরই জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেটের সময় : ০৮:০৫:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইরান হামলার কয়েক ঘণ্টার মধ্যেই জর্ডানের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে জানিয়েছে জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জর্ডানের সশস্ত্র বাহিনীর মুখপাত্রের বরাতে পেট্রা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে তারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা স্থাপনা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে খুব কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির কেশম দ্বীপে হামলায় অন্তত দুজন আহত হয়েছেন। এছাড়া দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এর আগে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার পর নতুন করে এই উত্তেজনা বাড়ে।

অন্যদিকে মিসরের দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলায় দুটি প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে আগুন লেগেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে। যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি ভাসমান গ্যাস সংরক্ষণ জাহাজ এবং গ্রিসের মালিকানাধীন একটি ট্যাংকারে এই হামলা হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

সূত্র: আল আরাবিয়া

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

স্পেনে দাবানল পরিস্থিতির উন্নতি হওয়ায় জরুরি অবস্থা প্রত্যাহার

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, চলছে উদ্ধার অভিযান

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ট্রাম্পের হুঁশিয়ারির পরই জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেটের সময় : ০৮:০৫:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬