নিউইয়র্ক ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির

  • আপডেটের সময় : ০৭:১৭:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে হামলায় এক চোখের দৃষ্টিশক্তি হারানো আলিফ চৌধুরীকে দেখতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আলিফ চৌধুরীর খোঁজখবর নেন ডা. শফিকুর রহমান। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থারও খোঁজ নেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির বলেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চায় না দেশের মানুষ। জনগণের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের অবসান হয়েছে, তার পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় পুনরায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যারা এ হামলার সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগের দাবি জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, পরিবর্তিত বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা হতাশাজনক। হামলার শিকার ব্যক্তিদের মামলা করতেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সরকারের দায়িত্ব আইনের শাসন নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ব্যর্থতার ব্যাখ্যা নয়, সরকার কীভাবে বাস্তবে আইন প্রয়োগ করছে, সেটিই মানুষ দেখতে চায়। সরকারকে কার্যকর পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আইন সবার জন্য সমান।

উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরী চোখে রডের আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার বাম চোখের দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হয়নি।

সূত্র: চ্যানেল ২৪

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

ইরানের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির

আপডেটের সময় : ০৭:১৭:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬