নিউইয়র্ক ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে উটের সঙ্গে ধাক্কায় সেনা কর্মকর্তা নিহত, আহত ২

  • আপডেটের সময় : ০৮:১০:১৪ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬
  • ৩৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানের জয়সালমীর শহরের কাছে উটের সঙ্গে এসইউভি গাড়ির সংঘর্ষের পর গাড়িটি উল্টে গিয়ে মেজর পদমর্যাদার এক সেনা কর্মকর্তা নিহত এবং দুই সেনা সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে বলে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এক প্রতিবেদনে জানিয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে জয়সালমীর শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে থাইয়াত সেনা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে, যখন তিন সেনা কর্মকর্তা তাদের সেনা স্টেশনে ফিরছিলেন। পুলিশ জানায়, মধ্যপ্রদেশের বাসিন্দা ২৬ বছর বয়সী মেজর হামজা আরিফের চালিত এসইউভি গাড়ির সামনে হঠাৎ একটি উট চলে এলে এ সংঘর্ষ ঘটে। ধাক্কার তীব্রতায় গাড়িটি চার থেকে পাঁচবার উল্টে যায় এবং প্রায় ১০০ মিটার পর্যন্ত পিছলে যায়।

দুর্ঘটনার পর দ্রুত তিনজনকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেজর আরিফকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত এই কর্মকর্তা প্রায় এক মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

একই দুর্ঘটনায় আহত অন্য দুই কর্মকর্তা লেফটেন্যান্ট আয়ুষ্মান এবং লেফটেন্যান্ট অভিনব রাঠোর বর্তমানে সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভারতে উটের সঙ্গে ধাক্কায় সেনা কর্মকর্তা নিহত, আহত ২

আপডেটের সময় : ০৮:১০:১৪ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬