নিউইয়র্ক ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার

  • আপডেটের সময় : ০৬:৩৭:০৩ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • ৫৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গাজীপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার খালু রাশেদুল ইসলাম ওরফে উকিল (৪৩)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-১৩-এর যৌথ আভিযানিক দল।

শনিবার (১ আগস্ট) বিকেল ৩টার দিকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কৈকুরী (মধ্যপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, ভুক্তভোগী শিশুটি তার মায়ের সঙ্গে গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় বসবাস করে। শিশুটির মা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত।

তিনি জানান, গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে শিশুটিকে বাসায় একা পেয়ে তার আপন খালু রাশেদুল ইসলাম ওরফে উকিল তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যান।

এ ঘটনায় শিশুটির মা কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আসামিকে গ্রেপ্তারে র‌্যাব-১ ছায়াতদন্ত শুরু করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ ও র‌্যাব-১৩-এর যৌথ অভিযানে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাশেদুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার

আপডেটের সময় : ০৬:৩৭:০৩ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬