নিউইয়র্ক ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ইতিহাসে স্মরণীয়

  • আপডেটের সময় : ০৮:৩৯:০৯ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষ, বিশেষ করে তরুণদের সাহস, ঐক্য ও আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। এই আন্দোলনে সরকারি ও বেসরকারি উভয় ধারার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনকে আরও ব্যাপকতা ও শক্তি দিয়েছে, যা দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

রোববার (২ আগষ্ট) সন্ধ্যা সাতটায় রাজধানীর তেজগাঁওের শাহীনবাগের এমপেরিয়াল হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ‘জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগ’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নেতৃত্ব ছিল না বরং বিভিন্ন রাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ এবং সর্বস্তরের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আন্দোলন সফলতার দিকে এগিয়ে যায়। দেশের প্রয়োজনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী অবস্থান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে শিক্ষার্থীরা পরিবর্তনের শক্তি হলেও তাদের প্রধান পরিচয় শিক্ষার্থী। তাই দেশ, সমাজ ও গণতন্ত্রের প্রতি দায়িত্বশীল থেকে শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার প্রাথমিক শিক্ষা থেকেই মূল্যবোধভিত্তিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ এবং সামাজিক সচেতনতা জোরদারে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন এবং ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ইতিহাসে স্মরণীয়

আপডেটের সময় : ০৮:৩৯:০৯ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬