নিউইয়র্ক ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ২ যাত্রী আহত

  • আপডেটের সময় : ০৮:৫৩:৪৪ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার দুই যাত্রী আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী জংশনের কাছাকাছি এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের ফাহিম মিয়া (১৪) এবং বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০)।

আহত ফাহিমের বড় ভাই আরমান মিয়া বলেন, তিনি ও তার ছোট ভাই আশুগঞ্জ থেকে জয়ন্তিকা এক্সপ্রেসের ‘ট’ বগিতে ওঠেন। ফাহিম জানালার পাশে বসা ছিল, আর তিনি দাঁড়িয়ে ছিলেন। টঙ্গী জংশনের কাছে পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালা দিয়ে ভেতরে ঢুকে প্রথমে পাশের এক যাত্রীর মাথায় আঘাত করে, পরে ফাহিমের গলায় লাগে। আঘাত পাওয়ার পর ফাহিম ব্যথা ও আতঙ্কে কথা বলতে পারছিল না।

অপর আহত লিটন মিয়া বলেন, তিনি মুকুন্দপুর স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন। পাথরটি প্রথমে তার মাথায় আঘাত করে। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকায় সিটিস্ক্যান করানোর কথা রয়েছে।

ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আ. রউফ বলেন, ট্রেন ছাড়ার আগে যাত্রীদের জানালা বন্ধ রাখার অনুরোধ করা হয়। তবে গরমের কারণে অনেকেই জানালা খোলা রাখেন। এ সুযোগে বাইরে থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

টঙ্গীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ২ যাত্রী আহত

আপডেটের সময় : ০৮:৫৩:৪৪ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬