নিউইয়র্ক ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারফিউ প্রত্যাখ্যান করেন আন্দোলনের সমন্বয়করা

  • আপডেটের সময় : ০৬:১৫:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিকে কেন্দ্র করে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা ঘোষণা দেন, সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হওয়া কারফিউ তারা মানবেন না এবং আন্দোলনের কর্মসূচি চলবে

সেদিন বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টে নিজেদের অবস্থান জানান আন্দোলনের সমন্বয়কেরা।

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘এক দফার পর আর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না। সে জন্য সন্ধ্যা ৬টা থেকে ঘোষণা করা কারফিউকে বাতিল ঘোষণা করা হলো।’

অপর সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ রাজপথে পরাজিত হয়ে পলায়নপর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র-জনতার আহ্বান থাকবে দেশের ও জনগণের পক্ষাবলম্বন করুন। খুনি হাসিনার আদেশে কোনো কারফিউ ছাত্র-জনতা মানে না। আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কারফিউ প্রত্যাখ্যান করেন আন্দোলনের সমন্বয়করা

আপডেটের সময় : ০৬:১৫:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬