নিউইয়র্ক ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিনের সাধারণ ছুটিতে বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

  • আপডেটের সময় : ০৬:১৬:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী তিন দিন (সোমবার, মঙ্গলবার ও বুধবার) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ৪ আগস্ট ২০২৪। জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার এ সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারের নির্বাহী আদেশে সারা দেশে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে রোববার বিকেলে দেশে চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিন চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে সরকার। সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য চলা এ কারফিউ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের সমন্বয়করা।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তিন দিনের সাধারণ ছুটিতে বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

আপডেটের সময় : ০৬:১৬:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬