নিউইয়র্ক ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-গাজীপুরসহ চার জেলায় ১৫ ঘণ্টার জন্য শিথিল করা হয় কারফিউ

  • আপডেটের সময় : ০৬:২১:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে রাজধানী ঢাকাসহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় জারি থাকা কারফিউ ১৫ ঘণ্টার জন্য শিথিল করার ঘোষণা দেয় সরকার।

২০২৪ সালের ৩ আগস্ট রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ ঘোষণা দেন।

তিনি জানান, ৪ আগস্ট থেকে ঢাকা জেলা ও মহানগর, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে, অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত।

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা আছে।’

এ সময় রংপুরের ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, ১৩৪ জন পরীক্ষার্থী জামিন পেয়েছেন। তার ভাষ্য ছিল, ‘কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এখন রাজনৈতিক দল এটা নিয়ন্ত্রণ করছে।’

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহে ৪ আগস্ট ছিল একটি গুরুত্বপূর্ণ দিন। একদিকে সরকার কারফিউ শিথিলের ঘোষণা দেয়, অন্যদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। পরদিন ৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ঢাকা-গাজীপুরসহ চার জেলায় ১৫ ঘণ্টার জন্য শিথিল করা হয় কারফিউ

আপডেটের সময় : ০৬:২১:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬