নিউইয়র্ক ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের: জাহেদ উর রহমান

  • আপডেটের সময় : ০৬:২১:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গ্যাস সরবরাহে সংকটের কারণে বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে যেসব গ্রাহকের অস্বাভাবিক বিদ্যুৎ বিল এসেছে, তাদের নিকটস্থ বিদ্যুৎ অফিসে অভিযোগ করার আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, গ্যাসের সংকট আগে থেকেই ছিল। এর মধ্যে এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে এবং এর প্রভাব বিদ্যুৎ সরবরাহেও পড়ে।

তিনি জানান, সংকট নিরসনে সরকার কাজ করছে এবং কয়েক দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এ সময় তিনি নাগরিকদের সাময়িক এই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনার প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি শেখ হাসিনার বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করিয়ে দেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের: জাহেদ উর রহমান

আপডেটের সময় : ০৬:২১:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬