নিউইয়র্ক ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানের এই দিনে ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার

  • আপডেটের সময় : ০৬:২২:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় এই দিনে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে মেটা প্ল্যাটফর্ম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার। এর ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ মেটার মালিকানাধীন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ হয়ে যায়।

সেদিন ৪ আগস্ট দুপুর দেড়টার দিকে সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিন চলাকালে রাজধানীর শাহবাগসহ কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এ অবস্থায় সরকার মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল।

মোবাইল অপারেটরদের সরকারি একটি সংস্থা জানিয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফোর-জি নেটওয়ার্ক বন্ধ রাখা হবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-সংঘাতের জেরে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল।

পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফিরেছিল। আর ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু করা হয়েছিল।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জুলাই অভ্যুত্থানের এই দিনে ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার

আপডেটের সময় : ০৬:২২:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬