নিউইয়র্ক ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়মের অভিযোগে ফরিদপুরে চার হাসপাতাল-একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

  • আপডেটের সময় : ০৬:৩৩:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
  • ২১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে নিবন্ধন ছাড়াই পরিচালিত হওয়া এবং বিভিন্ন অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগে চারটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সিভিল সার্জন।

মঙ্গলবার (৪ ই আগস্ট) দুপুরে জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

অভিযান শেষে বিভিন্ন অনিয়মের কারণে আল জারা স্পেশালাইজড হাসপাতাল, লিলি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মেডিকো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হলি সিটি প্রাইভেট হাসপাতাল এবং মা-মনি ডায়াগনস্টিক সেন্টার-এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিবন্ধন নিশ্চিত করা এবং রোগীদের মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করে স্বাস্থ্যসেবার মান বজায় রেখে কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।  

এসময় জনস্বার্থে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অনিয়মের অভিযোগে ফরিদপুরে চার হাসপাতাল-একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আপডেটের সময় : ০৬:৩৩:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬