নিউইয়র্ক ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিছানাকান্দিতে ইজারার শর্ত উপেক্ষা করে পাথর উত্তোলন, আটক ৮

  • আপডেটের সময় : ০৬:৩৪:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন এলাকা বিছানাকান্দির হাদারপাড় বাজারসংলগ্ন বালুমহালে ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে আটজনকে আটক করা হয়েছে এবং পাথর পরিবহনে ব্যবহৃত তিনটি নৌকা অকার্যকর করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে গোয়াইনঘাটে পুলিশ ও বিজিবির সমন্বয়ে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বালুভর্তি নৌকার নিচে লুকিয়ে রাখা নুড়ি পাথর বহনের অভিযোগে তিনটি পাথরবাহী নৌকার তলা ফুটো করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে আটজন শ্রমিককে আটক করা হয়।

তবে অভিযানের সমালোচনা করে বালুমহালের ইজারাদার আব্দুল মান্নান দাবি করেন, বৈধ ইজারাকৃত এলাকার মধ্যেই প্রশাসন নৌকা ক্ষতিগ্রস্ত করেছে। তার ভাষ্য, বালু উত্তোলনের সময় স্বাভাবিকভাবেই কিছু পাথর উঠে আসে, আলাদাভাবে পাথর উত্তোলন করা হচ্ছে না। কোনো অনিয়ম হয়ে থাকলে প্রশাসন জরিমানা করতে পারত, কিন্তু নৌকা ভাঙচুর বা ডুবিয়ে দেওয়া সমীচীন হয়নি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইজারার আড়ালে বালুর সঙ্গে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হচ্ছিল। পাথরভর্তি নৌকার ওপর সামান্য বালু দিয়ে তা গোপন করে পরিবহন করা হতো। এমন তথ্যের ভিত্তিতেই উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তিনটি নৌকা অকার্যকর করে এবং আটজনকে আটক করে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিমসটেক প্রধান হিসেবে ভারত সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী, বহাল ফেব্রুয়ারির সফরও: নয়াদিল্লি

মার্কিন নৌ অবরোধ সহ্য করা হবে না: ইরান

০৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিছানাকান্দিতে ইজারার শর্ত উপেক্ষা করে পাথর উত্তোলন, আটক ৮

আপডেটের সময় : ০৬:৩৪:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬