নিউইয়র্ক ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর

  • আপডেটের সময় : ০৭:০৩:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে গঠিত ‘বোর্ড অব পিস’ চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের দ্বিমতের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

হামাসের সঙ্গে সাম্প্রতিক চুক্তিটি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতপার্থক্যের কথা না লুকিয়ে নেতানিয়াহু জানান যে গাজার পুনর্গঠন কাজ শুরু করার আগেই হামাসকে অস্ত্র মুক্ত করতে হবে এবং গাজা উপত্যকাকে সম্পূর্ণ সামরিক প্রভাবমুক্ত করতে হবে। ট্রাম্পের বোর্ড অব পিসের প্রধান প্রতিনিধি নিকোলে ম্লাদেনোভের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প হামাসের সঙ্গে বোর্ড অব পিসের একটি ঐতিহাসিক চুক্তির কথা ঘোষণা করেছিলেন, যেখানে ফিলিস্তিনি গোষ্ঠীটির অস্ত্র ত্যাগ এবং গাজা থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা উল্লেখ ছিল। আল জাজিরার হাতে আসা চুক্তির খসড়া অনুযায়ী ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের সঙ্গে ধাপে ধাপে অস্ত্র জমা দেওয়ার বিধান ছিল।

তবে ইসরায়েলের তীব্র আপত্তির পর বোর্ড অব পিস তাদের অবস্থান পরিবর্তন করে জানিয়েছে যে ইসরায়েল গাজা থেকে সৈন্য প্রত্যাহার করার আগেই হামাসকে সম্পূর্ণরূপে অস্ত্র পরিত্যাগ করতে হবে।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর

আপডেটের সময় : ০৭:০৩:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬