নিউইয়র্ক ০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী আচরণ’: রিজভী

  • আপডেটের সময় : ০৮:০১:৩৮ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬
  • ২৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার অডিও বার্তা ও রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থানকে ‘দ্বিমুখী আচরণ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

সাম্প্রতিক সময়ে ভারত থেকে ছড়িয়ে পড়া শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা এবং ভারতের নানা অনুষ্ঠানে তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘রাজনীতিতে চোরাপথে আসা ফ্যাসিস্ট ক্ষমতায় থাকতে ছাত্র-জনতা থেকে শুরু করে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে হত্যা করেছে। সেই ঘৃণা থেকেই বিশাল জাগরণ ঘটে জুলাই অভ্যুত্থানের।’

অভিযোগ করে বিএনপি যুগ্ম মহাসচিব বলেন, ভারতপ্রেমী হলে অন্য দেশের দাগি পলাতক আসামির অপরাধও অগ্রাহ্য করে নয়াদিল্লি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী আচরণ’: রিজভী

আপডেটের সময় : ০৮:০১:৩৮ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬