নিউইয়র্ক ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ বর্তমানে একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে: সজীব ওয়াজেদ জয়

  • আপডেটের সময় : ০৪:৩৯:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বর্তমানে একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় হস্তক্ষেপ না করলে দেশটি আঞ্চলিক জঙ্গিবাদের প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। 

বুধবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাবে এক বক্তব্যে জয় দাবি করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইসহ বিভিন্ন বিদেশি সংস্থা এখন বাংলাদেশে অবাধে তাদের কার্যক্রম চালাচ্ছে। তিনি বলেন, ভারতের পূর্ব সীমান্তে এখন ‘আরেকটি পাকিস্তান’ গড়ে উঠেছে, যা দিল্লি এবং পুরো বিশ্বের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।জয় অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেপ্তার হওয়া বহু সাজাপ্রাপ্ত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর প্রকাশ্যে সমাবেশ করছে এবং আল-কায়েদার সঙ্গে জড়িত ব্যক্তিরা জনসভায় বক্তব্য রাখছে।

নিরাপত্তা সংক্রান্ত হুমকির পাশাপাশি জয় অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সময়ে এবং পরবর্তীতে বিএনপি সরকার কর্তৃক অনুমোদিত দায়মুক্তি আইনের মাধ্যমে গণঅভ্যুত্থানে নিহতদের বিচার বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী ও সাংবাদিককে বিনা বিচারে কারাগারে আটক রাখা হয়েছে এবং রাজনৈতিক সহিংসতার সঠিক বিচার হচ্ছে না।

সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলাদেশ বর্তমানে একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে: সজীব ওয়াজেদ জয়

আপডেটের সময় : ০৪:৩৯:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬