নিউইয়র্ক ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু জুলাই মাসেই দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪১৬ জনের

  • আপডেটের সময় : ০৪:৪৪:৪৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ২১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশে জুলাই মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩৮ জন মোটরসাইকেল চালক ও আরোহী, যা মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশ। এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে, মোট নিহতের ৩৩ দশমিক ১৭ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। নিহতদের মধ্যে ৫৭ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছেন। এছাড়া প্রাণ হারিয়েছেন ১০৬ জন পথচারী এবং ৫১ জন যানবাহনের চালক ও সহকারী।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে সবচেয়ে বেশি ১৩৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৫ জন।

একই সময়ে দেশে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন এবং ২৯টি রেলপথের দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, বেপরোয়া গতি, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ।

সংগঠনটি নিরাপদ সড়ক নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরির উদ্যোগ জোরদার এবং যানবাহনে আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শুধু জুলাই মাসেই দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪১৬ জনের

আপডেটের সময় : ০৪:৪৪:৪৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬