নিউইয়র্ক ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ নিয়ে ছিনিমিনি খেললে পরিণতি ভালো হবে না: মুফতি ফয়জুল করীম

  • আপডেটের সময় : ০৫:০৬:০০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের প্রতারণা, চক্রান্ত বা ছলচাতুরী বরদাশত করা হবে না। এর পরিণতি কখনো ভালো হবে না।

বুধবার বিকেলে বরিশাল নগরে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল গণমিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা এই কর্মসূচির আয়োজন করে।

মুফতি ফয়জুল করীম বলেন, দেশের ছাত্র-জনতা একটি ইনসাফভিত্তিক সমাজ কায়েমের আকাঙ্ক্ষায় রক্ত ও জীবন দিয়েছিল। সেই আকাঙ্ক্ষা থেকেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে হাজারো শহীদের আত্মত্যাগ বৃথা যাবে, যা কোনোভাবেই হতে দেওয়া হবে না।

বিভিন্ন শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তারের নামে হানাহানি ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার তীব্র সমালোচনা করে তিনি বলেন, ক্যাম্পাসগুলো আবারও পুরোনো চেহারায় ফিরে গেছে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এই ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জুলাই সনদ নিয়ে ছিনিমিনি খেললে পরিণতি ভালো হবে না: মুফতি ফয়জুল করীম

আপডেটের সময় : ০৫:০৬:০০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬