নিউইয়র্ক ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

  • আপডেটের সময় : ০৫:৩১:৫৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ২১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বিভিন্ন খাতে শ্রমিক সংকট কাটাতে বিদেশি কর্মী নিয়োগের ১৫ হাজার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। 

বুধবার (৫ আগস্ট) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল।

ফাহমি ফাদজিল বলেন, প্রধানমন্ত্রী মানবসম্পদ মন্ত্রণালয়কে বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত ১৫ হাজার আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে সংশ্লিষ্ট খাতগুলোর শ্রমিকের চাহিদা দ্রুত পূরণ এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্য রয়েছে।

এর আগে গত ২৪ জুলাই আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে বিদেশি কর্মীর ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রেস্তোরাঁ মালিকদের শ্রমিক সংকটের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া অবশ্যই সুশৃঙ্খলভাবে এবং বিদ্যমান নীতিমালা অনুসরণ করেই সম্পন্ন করতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আপডেটের সময় : ০৫:৩১:৫৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬