নিউইয়র্ক ১২:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা আরো দৃঢ় করবে ঢাকা-দিল্লি

  • আপডেটের সময় : ০৪:৩২:৩৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ১৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তারা বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা আরো সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন। বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বার্তায় জানিয়েছে, বৈঠকে ভারত-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্বের একটি মূল স্তম্ভ হিসেবে আন্তঃসীমান্ত বিদ্যুত্ ও জ্বালানি সংযোগের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। উভয় পক্ষই জ্বালানি নিরাপত্তা বৃদ্ধিকরণ, টেকসই উন্নয়নকে উত্সাহিত করা এবং উভয় দেশের জনগণের সমৃদ্ধিকে সমর্থন করার লক্ষ্যে পারস্পরিক আগ্রহ ও পারস্পরিক কল্যাণের ওপর ভিত্তি করে সহযোগিতাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এদিকে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, বৈঠকে দুই প্রতিবেশী দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, এর আগে আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছি। ভারতের হাইকমিশনারের সঙ্গে এটিও নিয়মিত বৈঠক ছিল। ভারত আমাদের প্রতিবেশী দেশ হওয়ায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় রয়েছে এবং সেগুলো নিয়েই আলোচনা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা আরো দৃঢ় করবে ঢাকা-দিল্লি

আপডেটের সময় : ০৪:৩২:৩৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬