নিউইয়র্ক ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশফেরত তরুণদের দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশ গঠনের কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেটের সময় : ০৪:৩৯:৪৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সরকার দেশের উন্নয়নে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, এ জন্য বাংলাদেশে নিরাপদ, বিনিয়োগবান্ধব ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে, যাতে বিদেশে পড়াশোনা শেষে তরুণরা দেশে ফিরে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন এবং রাষ্ট্র গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারেন।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘বর্তমানে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এমন অনেক ব্যক্তি কাজ করছেন, যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং নিজ নিজ ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে দেশের উন্নয়নে অবদান রাখছেন। সরকারও চায় দেশের শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করুক, তবে সেই জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে যেন অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে ভূমিকা রাখতে পারে।’

তিনি বলেন, ‘অতীতের সরকারগুলো দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও তরুণ প্রজন্মের জন্য টেকসই সুযোগ সৃষ্টি করতে পারেনি। বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে নিরাপত্তা, সুশাসন, বিনিয়োগবান্ধব পরিবেশ ও কর্মসংস্থানের সুযোগ থাকবে। এতে বিদেশফেরত তরুণরা উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে যুক্ত হতে পারবেন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষা এখন কেবল ব্যক্তিগত উন্নয়নের বিষয় নয়; এটি কূটনীতিরও একটি গুরুত্বপূর্ণ উপকরণ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা ও গবেষণাভিত্তিক অংশীদারত্ব জোরদার করতে কাজ করছে। একই সঙ্গে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক সহযোগিতা বৃদ্ধিতেও মন্ত্রণালয় ভূমিকা রাখছে।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হবে। শিক্ষার্থীদের স্বার্থে চলমান কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে সরকার সহযোগিতা করবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিদেশফেরত তরুণদের দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশ গঠনের কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেটের সময় : ০৪:৩৯:৪৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬