নিউইয়র্ক ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো কারণ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

  • আপডেটের সময় : ০৪:৪৪:১৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘বর্তমান সরকার যখন সরকারে ছিল না তখন আওয়ামী লীগের দ্বারা এই দল যে পরিমাণ অত্যাচারিত হয়েছে। এই আওয়ামী লীগের কাছ থেকে দেশকে উদ্ধার করার জন্য দল যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, সেখানে আওয়ামী লীগের জন্য নমনীয় হওয়ার কোনো কারণ এখানে নেই।’

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে চাচ্ছি এবং সেজন্য কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের যা যা করণীয়, আমরা তাই তাই করব। আওয়ামী লীগের প্রতি নমনীয় আচরণ করেছি যিনি এই কথা বলেছেন, তার কাছে আবার জিজ্ঞাসা করা উচিত, উনি কথাটি কেন বলেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গত পরশুদিন ইন্ডিয়া থেকে প্রেস কনফারেন্সের চেষ্টা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশের ইতিহাসে এত শক্ত ধরনের প্রতিবাদ এর আগে কোনো সরকার জানাতে পারেনি।
 
তিনি বলেন, দেশের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় যে সর্তকতা জারি করা হচ্ছে- তার পেছনে অন্য কোনো কারণ নেই। এটি কেবলমাত্র রুটিন ওয়ার্ক।

পদ্মার চরে আইনশৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, পদ্মার চরে বেশ কিছু ঘটনা ঘটে পুরোটাই ঘটে চরকে কেন্দ্র করে। সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা সবসময় যোগাযোগ রাখি। আমরা চেষ্টা করি এবং আমরা ডিক্লেয়ার দিয়েছি এগুলো শিগগিরই বন্ধ করা হবে। চর অঞ্চলটাকে আমরা উন্নত করতে চাচ্ছি বিভিন্ন প্রজেক্ট দিয়ে। যাতে ক্রাইমগুলো সেখানে না ঘটে। এটা তো বহু বছরের একটা ক্রাইম জোন। সেই জায়গা থেকে আমরা চাচ্ছি এটা উত্তরণ ঘটাতে। আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা করছে এখনো নির্মূল করা সম্ভব হয়নি। তবে হবে ইনশাল্লাহ আশা করছি।

মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, মহিলা সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির নেতা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

২৫৬ যাত্রী নিয়ে ইতালির বিমানবন্দরে ৬ ঘণ্টা ধরে আটকে আছে বাংলাদেশ বিমানের ফ্লাইট

থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৭

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো কারণ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেটের সময় : ০৪:৪৪:১৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬