নিউইয়র্ক ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি পরিচয়ে টাকা চাইতে গিয়ে গণধোলাই, আটক ২

  • আপডেটের সময় : ০৪:৫২:০৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়ায় ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) হাসিবুল হাসান ও সোহেল রানা নামে দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে পিয়াদাপাড়ার বাসিন্দা সোহেল রানার বাড়িতে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) তারা আবার ওই বাড়িতে গিয়ে আরও টাকা দাবি করেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে উত্তেজিত জনতা দুইজনকে গণধোলাই দেয়। খবর পেয়ে বাঘা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আটক হাসিবুল হাসান (২৫) নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি চাকরিচ্যুত সেনাসদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপর আটক সোহেল রানা (২৮) একই উপজেলার মারিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ‘আটক দুজন বর্তমানে থানায় রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

তবে আটক দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ডিবি পরিচয়ে টাকা চাইতে গিয়ে গণধোলাই, আটক ২

আপডেটের সময় : ০৪:৫২:০৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬