নিউইয়র্ক ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

  • আপডেটের সময় : ১০:২৮:০০ অপরাহ্ণ, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল খেলায় পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে ইউরোপীয় পার্লামেন্ট। মঙ্গলবার (৮ জুলাই) বিশ্বকাপ ফুটবল খেলায় ফিফা প্রেসিডেন্টের ভূমিকা খতিয়ে দেখার জন্য বিশেষ তৎপরতা শুরু করেছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা।

পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে একটি চিঠি পাঠিয়েছেন তারা বলে জানা গেছে। এপি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

চিঠিতে বলা হয়েছে, ফিফার এই পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে যেন সবাই একজোট হয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়। বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা ও সততা ধরে রাখতে ইউরোপের দেশগুলোর এখনই হস্তক্ষেপ করার এবং বালোগান মামলার সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি তোলার উপযুক্ত সময় বলে ধারণা করছেন ইউরোপীয় নীতি নির্ধারকরা।
 
মূলত গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচে এই ঘটনার সূত্রপাত হয়। ওই খেলায় বালোগান সরাসরি লাল কার্ড পেয়েছিলেন। কিন্তু এ লাল কার্ডকে ‌‌‌‘অন্যায়’ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ফিফা এক অদ্ভুত আইনি ফাঁকফোকর ব্যবহার করে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে।
শোনা যাচ্ছে, ট্রাম্প এ বিষয়ে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে ফোন করেন।  ‘একটি বিশাল অন্যায়ের অবসান ঘটানোর জন্য’ তাকে ধন্যবাদও জানান। ঘটনাটি ফিফা নিয়ে গভীর সন্দেহের জন্ম দিয়েছে।

জানা যায়, ফিফার এই নজিরবিহীন সিদ্ধান্ত ইউরোপজুড়ে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এই ঘটনাকে কড়া ভাষায় সমালোচনা করে বলেছে, ‘এটি একটি নজিরবিহীন, অবিশ্বাস্য এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য ঘটনা।’

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬- এর একাধিক ম্যাচে ফিফা, এর কর্তৃপক্ষ রেফারি বিতর্কে জড়িয়েছে। সেসব অভিযোগসহ খেলার ফলাফলে রাজনৈতিক চাপ, স্পন্সর ইস্যু ইত্যাদি বিষয় খতিয়ে দেখবে ইউরোপীয় পার্লামেন্ট।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে ভয়াবহ ভূমিধসে নিহত পাঁচ, বহু হতাহতের শঙ্কা 

০৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

আপডেটের সময় : ১০:২৮:০০ অপরাহ্ণ, বুধবার, ৮ জুলাই ২০২৬