নিউইয়র্ক ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের চাকরি ছেড়ে মৎস্য খামার, পুকুর মিলল মরদেহ

  • আপডেটের সময় : ০৪:৫৫:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ২১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ বেরুয়াইল গ্রামে নিজ মৎস্য খামার থেকে অনিক মিয়া (৩৫) নামের পুলিশের এক সাবেক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে ওই খামারের পুকুরের পানি থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অনিক মিয়া বেরুয়াইল গ্রামের সিরাজ মিয়ার ছেলে। কয়েক বছর আগে পুলিশের চাকরি ছেড়ে করে তিনি নিজ এলাকায় ফিরে মাছ চাষ শুরু করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে খামারের পাশে গরুর জন্য ঘাস কাটতে যান অনিক। সন্ধ্যার পরও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খামারে গিয়ে কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় খামারের আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পুলিশের চাকরি ছেড়ে মৎস্য খামার, পুকুর মিলল মরদেহ

আপডেটের সময় : ০৪:৫৫:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬