নিউইয়র্ক ০১:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিগারেট ধরাতে দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৩

  • আপডেটের সময় : ০৪:৫৬:১৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

শুক্রবার (৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২২) এবং তাদের আট বছর বয়সী ছেলে মারুফ।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সকালে বাসার ভেতরে সিগারেট ধরাতে দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণে আগে থেকেই ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। দিয়াশলাই জ্বালানোর পর সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৯০ শতাংশ এবং মারুফের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার কারণ ও গ্যাস লিকেজের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সিগারেট ধরাতে দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৩

আপডেটের সময় : ০৪:৫৬:১৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬