নিউইয়র্ক ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

  • আপডেটের সময় : ০৪:৫৮:০৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের কালাইয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামের শালুকগাড়ী পুকুরে এ ঘটনা ঘটেছে। নিহত জামাল উদ্দিন ইটাতলা গ্রামের জপির উদ্দিনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে শালুকগাড়ী পুকুরের পানি কমাতে বাড়ি থেকে বিদ্যুতের লাইন টেনে একটি পাম্প সেট করে জামাল উদ্দিন। সারারাত পাম্প চালিয়ে পানি কমলে সকালে তার ছেলে রাসেল (১২) পাম্পের লাইন খুলে দিতে পুকুরে নামেন। এ সময় বাবা জামাল উদ্দিন পুকুর পাড়ে দাড়িয়ে ছিলেন। পুকুরে নামার পর ছেলে বাঁচাও বলে চিৎকার করলে বাবা জামাল উদ্দিন ছেলেকে বাঁচাতে পাড় থেকে পুকুরে ঝাঁপিয়ে পড়েন। এ সময় বরেন্দ্র পাম্পের ছেড়া-ফাঁটা তারে জড়িয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাবা জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং আহত ছেলে রাসেলকে ভর্তি করা হয়।

কালাই থানার ওসি তদন্ত দিপেন্দ্রনার্থ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেননি। যদি অভিযোগ করে, তাহলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

২৫৬ যাত্রী নিয়ে ইতালির বিমানবন্দরে ৬ ঘণ্টা ধরে আটকে আছে বাংলাদেশ বিমানের ফ্লাইট

থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৭

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

আপডেটের সময় : ০৪:৫৮:০৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬